বাংলাদেশের শীর্ষস্থানীয় আইসিটি কোম্পানি ইজেনারেশন লিমিটেড অ্যান্ড্রোয়েড ও আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কর্মজীবী এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সফলভাবে আরেকটি কাস্টমাইজড ট্রেনিং সম্পন্ন করেছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি এসেনশিয়াল টুলস এন্ড টেকনিকস ফর অ্যান্ড্রোয়েড অ্যান্ড আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ট্রেনিং এর মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করে। ইজেনারেশন এর অন্যান্য প্রশিক্ষণগুলোর মধ্যে অফিস অটোমেশন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট অন্যতম।
IMG0
অত্যাধুনিক প্রশিক্ষণ কক্ষে নতুন টুলস এবং টেকনিক শিখে প্রশিক্ষণার্থীরা বেশ উচ্ছ্বাসিত। এ ধরণের প্রশিক্ষণ কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উক্ত ট্রেনিং এ মূলত অ্যাপ্লিকেশনের কোর সিস্টেম ডিজাইন, অ্যাপ লাইফসাইকেল, ইউজার ইন্টারফেস এবং ফাংশনালিটি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ প্রশিক্ষণের আলোচনা সভায় ইজেনারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মনোয়ার হোসেন খান, হেড অফ অপারেশনস এমরান আবদুল্লাহ এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তামজীদ রহমান লিও। এ ছাড়া ন্যানোটেক লিমিটেডের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার এমকে আনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ভবিষ্যৎ এবং বাংলাদেশী তরুণদের এ সেক্টরে করণীয় শীর্ষক একটি আলোচনায় জনাব এমরান আবদুল্লাহ অংশ নেন। এ আলোচনায় মনোয়ার হোসেন খান তরুণ সমাজকে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রমী হতে বলেন। তিনি আরও বলেন, যে অধ্যবসায় এবং সময়ের সৎ ব্যবহার করলে দ্রুত উন্নতি সম্ভব।
ইজেনারেশন তথ্যপ্রযুক্তি পরামর্শক এবং সফটওয়্যার ফার্ম হওয়ায় দেশে দক্ষ আইটি প্রফেশনালের অভাব সহজেই অনুধাবন করতে পারে। উপরন্তু বিশ্ববিদ্যালয়ের সদ্য পাস করা শিক্ষার্থীদের দক্ষতা এবং আইটি শিল্পের চাহিদার মধ্যে ব্যাপক তফাৎ রয়েছে। এই দুইয়ের মধ্যে সমন্বয় ঘটাতে ইজেনারেশন কারিগরি ও কর্মক্ষেত্র ভিত্তিক প্রশিক্ষণের ব্যাবস্থা করে থাকে।
ইত্তেফাক/ইউবি
