নওগাঁর রাণীনগর উপজেলায় এক গরু ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল সাত ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পরে গ্রামবাসী ডাকাতদের প্রতিহত করতে গেলে ডাকাতদলের ছোড়া ককটেল এবং মারপিটে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে আলম হোসেন (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শনিবার রাত আনুমানিক একটায় উপজেলার ভেবড়া গ্রামে ছোলাইমান সরদারের ছেলে বাবলু সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন, বাড়ির গৃহকর্তা বাবলু হোসেন (৪২) ও গৃহিনী লাবলি বিবি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এএসএমইউ
