কক্সবাজারের সমুদ্র উপকূলীয় টেকনাফে টানা জালে একদিনে মিলেছে সাড়ে সাত লাখ টাকার ৪৩৬ টি সামুদ্রিক রাঙ্গা চাঁদা মাছ (রাঁচই)।
শনিবার দুপুরে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহার ছড়ার হলবনিয়া সৈকত এলাকায় এসব মাছ ধরা পড়ে।IMG0
জানা গেছে, শনিবার ভোরে জাহাজপুরা হলবনিয়া গ্রামের মোহাম্মদ মুসলিম উদ্দিন টানা জাল নিয়ে পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সকাল ১০টার দিকে জালে আটকা পড়ে বিশাল মাছের ঝাঁক। পরে জালটি সৈকতে তুলে ৪৩৬ টি রাঙ্গা চাঁদা মাছ পাওয়া যায়। স্থানীয় ভাষায় যার নাম ‘রাঁচই’।
এক টানে কয়েক শ মাছ পেয়ে খুশিতে আত্মহারা মুসলিম উদ্দিন বলেন, ‘শামলা পুরের মাছ ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ সাড়ে সাত লাখ টাকায় মাছগুলো কিনে নিয়েছেন। তবে এক টানে এতো টাকার মাছ পাওয়ায় বোনাস হিসেবে ৩০ হাজার টাকা ছাড় দিয়েছেন।
ইত্তেফাক/এএসএমইউ
