টেকনাফে এক লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৯:১৯
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
 
সূত্র জানায়, রবিবার দুপুর একটার দিকে উপজেলার আচার বুনিয়ায় এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এর আগে শনিবার উপজেলার হ্নীলার শিকদার পাড়া এলাকায় ৪০ হাজার এবং অন্য একটি অভিযানে ১০ হাজার ১৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য পাঁচ কোটি ৪০ লাখ টাকা। এ সময় হ্নীলার পূর্ব সিকদার পাড়ার জামাল হোসেনকে (২০) আটক করা হয়।
 
টেকনাফস্থ-২ বিজিবি সূত্রে জানা গেছে, ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করা হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ