সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তিনটি গ্রামের ৩৮২ গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। পল্লীবিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের উদ্যোগে গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় এ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
রবিবার বিকেলে শোলা স্কুল মাঠে আয়োজিত নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ গাজী ম ম আমজাদ হোসেন মিলন। বিদ্যুৎ সুবিধার আওতায় আসা গ্রামগুলো হলো, উপজেলার শোলাপাড়া, চালামাগুড়া ও মাধবপুর।
বাবু প্রকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাসান আহম্মেদ মজুমদার, তাড়াশ জোনাল অফিসের ডি জি এম মো. কামরুজ্জামান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আলী বিদ্যুৎ উপস্থিত ছিলেন।
এতে তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম সরকার, যুবলীগ নেতা ম ম জর্জিয়াস মিলন রুবেল, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক মহরী, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, এজিএম কম শামীম হোসেন, জুনিয়ার ইঞ্জিনিয়ার দুলাল হোসেন ও ওয়েরিং ইন্সেপেক্টর আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএসএমইউ
