দামুড়হুদায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৩:৪১
 
গত রবিবার রাতে দামুড়হুদার মুন্সিপুর জুমাখালি ব্রিজের কাছ থেকে বিজিবি'র টহল হাবিলদার জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ২২ শ ৫০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
 
বিজিবির টহল দল দেখে চোরাচালানীরা পালিয়ে যায়। কোন আসামি আটক করতে পারেনি বিজিবি।
 
উদ্ধারকৃত মালামালের মূল্য ৬ লাখ ৯৭ হাজার ৫শ টাকা। মালামাল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে বলে জানায় বিজিবি।
 
ইত্তেফাক/আরএ