তাড়াশে ১৩ জুয়াড়ি আটক

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৪:৩৩
 
জুয়া খেলার সময় সিরাজগঞ্জের তাড়াশের বিনসাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়।
 
আটককৃতরা হলেন- মমিন আলী, আমিনুল ইসলাম, আলেফ হোসেন, মোফাজ্জল হোসেন, ইউনুছ আলী, আছাব আলী, মুনছুর আলী, এরশাদ আলী, সুজাব আলী, সানোয়ার হোসেন, সিরাজ উদ্দিন, আমিরুল ইসলাম এবং রুবেল হোসেন।
 
সোমবার তাড়াশ থানার এএসআই আখেরুল ইসলাম জানান, আটকৃকতরা হান্নানের চায়ের দোকানের ভেতর জুয়া খেলছিল। এসময় সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।
 
ইত্তেফাক/এএসএস