ইবির প্রথম বর্ষের ওরিয়েন্টশন ক্লাস শুরু

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:৩২
ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে।
 
সোমবার থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ওরিয়েন্টশন ক্লাস শুরু হয়। ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সকল বিভাগের ক্লাস পরীক্ষা শুরু হবে বলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।
 
এছাড়া যে সকল বিভাগে এখনো আসন ফাঁকা আছে ওই বিভাগগুলোতে আগ্রহী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করানো হবে। বিশ্ববিদ্যালয়ে ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে যাবতীয় তথ্য জানা যাবে।
 
ইত্তেফাক/এএসএমইউ