আজকের মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০১:১৯

পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বেগম খালেদা জিয়ার মুক্তি, গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ ৩০ মার্চ এ মানববন্ধন পালনের কথা ছিল।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আরামবাগে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান জোটের অন্যতম শরিকদল জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।