অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ২০:১৮
অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ।
 
সোমবার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে সোহাগ অল্পের জন্য রক্ষা পান।
 
শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আতিক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোহাগ ঢাকা থেকে বাগেরহাট যচ্ছিলেন।
 
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সোহাগের কারটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’
 
তিনি আরো জানান, সোহাগ বাগেরহাটের পরিবর্তে অন্য আরেকটি গাড়িতে করে ঢাকায় ফিরে গেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ