ট্রাম্পের যুক্তরাজ্য সফর ঠেকাতে ১০ লাখ স্বাক্ষর

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ২০:২১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিলের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে এই পিটিশনে স্বাক্ষর করেছে ১০ লাখেরও বেশি মানুষ।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর মতে, কোনো আবেদনে ১০ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়লে তা আমলে নেবে ব্রিটেন সরকার। এছাড়া আবেদনে ১ লাখ স্বাক্ষর জমা পড়লে ওয়েবমিনিস্টার হলে বিষয়টি বিবেচেনার জন্য বিতর্ক বাধ্যতামূলক অনুষ্ঠিত হবে। 
 
যু্ক্তরাষ্ট্রে সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পর বিতর্কের ঝড় উঠেছে। এর পরেই ব্রিটেনে তার সফরের বিরুদ্ধে স্বাক্ষর অভিযান শুরু হয়।
 
দেশটির লেবার পার্টির নেতা জেরেমি করবিন মার্কিন প্রেসিডেন্টের সফর বাতিলে প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবার দলীয় এই নেতা বলেছেন, মুসলিম নিষিদ্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল থাকা পর্যন্ত তার ব্রিটেন সফর বাতিল করতে হবে। 
 
পিটিশনে লেখা আছে, ‘ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই পারেন। কিন্তু তাকে সরকারি সফরে আমন্ত্রণ জানানো উচিত নয়। এটা রানীর জন্য সম্মান হানিকর।’ বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ