দক্ষিণ আফ্রিকায় দাগনভূঁঞার যুবক খুন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ২০:৪৪
দক্ষিণ আফ্রিকায় ফেনীর দাগনভূঁঞা উপজেলার সালা উদ্দিন শাকিল (২৫) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
 
রবিবার রাতে বাংলাদেশ সময় দুপুর ১২টায় দক্ষিণ আফ্রিকার বেলকম শহরে তার দোকানে দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে।
 
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ফেনীর দাগনভূঁঞা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামিল ফার্মেসির মালিক মো. বেলালের ছেলে সালা উদ্দিন শাকিল ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে জীবন জীবিকার তাগিদে দক্ষিন আফ্রিকায় পাড়ি জমায়।
 
শোকের ঘটনায় দাগনভূঞা গজারিয়া রোডের নুর জাহান মঞ্জিলে মা-বাবা, ভাই বোন ও আত্মীয়-স্বজনদের মাঝে কান্নার রোল কোনভাবে থামছে না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
নিহতের বাবা জামিল ফার্মেসীর মালিক মো. বেলাল হোসেন জানান, সালা উদ্দিন শাকিলের মরদেহ আগামী ২/১ দিনের মধ্যে দেশে আনার প্রক্রিয়া চালাচ্ছেন। তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ