শিবপুরে ১৩৫ বাড়িতে বিদ্যুৎ সংযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ২২:০৭

নরসিংদীর শিবপুর উপজেলার নোয়াদীয়া-কান্দাপাড়া ও খালপাড় গ্রামে গত সোমবার বিকাল ৫টায় ১৩৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলাম মোল্লা এমপি। তিনি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন এই বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

 


সিরাজুল ইসলাম মোল্লা বলেন, আগামী জুনের মধ্যে শিবপুর উপজেলায় প্রতিটি ঘরে বিদ্যুৎ দেয়া হবে। একটি বাড়িও বাকি থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ওয়াদা একের পর এক পূরণ হতে যাচ্ছে।

আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান, জেলা পরিষদের সদস্য নাজিউর রহমান নাজির, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শিবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার কামাল জিয়াউল ইসলাম, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নাসির উদ্দিন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসিবুল আলম বুলু প্রমুখ।

ইত্তেফাক/এএন