সাত ধাপ এগোলেন ফেদেরার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ২১:১০
নবম বাছাই স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে গতকাল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের শিরোপা জিতে নেন ১৭তম বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। 
 
ফলে টেনিস র‌্যাংকিং-এ সাত ধাপ উন্নতি করে দশম স্থানে উঠে এলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে ১৭তম স্থানে ছিলেন ফেদেরার। 
 
তবে র‌্যাংকিং-এ শীর্ষ দু’টি স্থানে কোন পরিবর্তন হয়নি। শীর্ষেই আছেন গ্রেট ব্রিটেনের এন্ডি মারে। আর দ্বিতীয় স্থানে আছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। দু’জনের মধ্যে পয়েন্টের ব্যবধানে ১৭১৫। 
 
টেনিস র‌্যাংকিং (পুরুষ-শীর্ষ দশ) :
 
 
র‌্যাংকিং খেলোয়াড় পয়েন্ট
১
এন্ডি মারে (গ্রেট ব্রিটেন) 
১১৫৪০
২
নোভাক জকোভিচ (সার্বিয়া) 
৯৮২৫
৩
স্তানিসলাস ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড) 
৫৬৯৫
৪
মিলোস রাওনিক (কানাডা) 
৪৯৩০
৫
কেই নিশিকোরি (জাপান) 
৪৮৩০
৬
রাফায়েল নাদাল (স্পেন) 
৪৩৮৫
৭
মারিন চিলিচ (ক্রোয়েশিয়া) 
৩৫৬০
৮
ডোমিনিকা থিইম (অস্ট্রিয়া)
 ৩৫০৫
৯
জাইল মনফিলস (ফ্রান্স) 
৩৪৪৫
১০ রজার ফেদেরার (সুইজারল্যান্ড)  ৩২৬০
 
ইত্তেফাক/এমএইচ