বরিশালে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১১:১০
 
বরিশালের বাবুগঞ্জের রহমতপুর এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় তিনজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে মনির হোসেন ও মিহির দাস ওরফে সমির'র নামে দুইজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। অপরজনের পরিচয় জানাযায়নি। আহত ব্যক্তিকে বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
এতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।
 
এবিষয়ে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/এসএস