ময়মনসিংহে পিতা হত্যায় পুত্রের যাবজ্জীবন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৩:৩৯
 
ময়মনসিংহের ফুলপুরে পিতা ইমান আলীকে হত্যার দায়ে পুত্র আনোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
 
ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবীর মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ৪ জানুয়ারি ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুপ্তেরগাঁও গ্রামে পিতা ইমান আলীকে পুত্র আনোয়ার হোসেন ছুরিকাঘাত করে হত্যা করে।
 
এ ঘটনায় ইমান আলীর আরেক পুত্র জনাব আলী বাদী হয়ে আনোয়ার হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত ও ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবীর মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন।
 
ইত্তেফাক/এসএস