মানিকগঞ্জে ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৬:৫০

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় আক্তার ফোমের কারখানায় আজ সকালে আগুন লাগে।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল হক জানান, সকাল ১০ টার দিকে ফোমের বিল্ডিং এ প্রায় ৫০টি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে যায়। দুপুর ১২ টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএমডি মিজানুর রহমান জানান, মানিকগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের 
চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।


আক্তার ফোমের প্রশাসনিক কর্মকতা শুভংকর মজুমদার দাবি করেছেন , অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় শতকোটি টাকা।

ইত্তেফাক/এএন/ইউবি