কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনার ১৯ দিন পর সোমবার রাতে মামলা হয়েছে। মামলা নং ১১, তারিখ ৩০/১১/২০১৭ ইং। ধারা ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৪৩৬, ৪২৭, ৫০৬ ও ১১৪।
মামলায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬১ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাতে থানায় মামলাটি করেছেন পৌর জাসদের সভাপতি সালাউদ্দিন আহমেদ। মামলাটি তদন্ত করছেন এস আই আনিছুর রহমান।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাসদের কার্যালয় ভাঙচুর করে এবং আগুন লাগায়। এতে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুষ্টিয়া আদালতের অতিরিক্ত পিপি আবদুল হালিমসহ ৬১ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
ইত্তেফাক/এএন/ইউবি
