স্যামসাং ইলেকট্রনিক্স মধ্য বাড্ডা এবং পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য নতুন এক্সক্লুসিভ জোন উদ্বোধন করেছে।
মঙ্গলবার জোনটি উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন। জোনটি ট্রান্সকম ডিজিটাল পরিচালিত বাড্ডার জিএ ৯১, মধ্য বাড্ডা, ঢাকা- ১২১২-এ অবস্থিত।
মধ্য বাড্ডার ৮০০ স্কয়ার ফুটের এই ব্র্যান্ড শপে গ্রাহকরা ক্রয় করতে পারবেন টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং স্মার্টফোনসমূহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্যামসাং ইলেকট্রনিক্সকের হেড অব বিজনেস ফিরোজ মোহাম্মদ, ট্রান্সকম গ্রুপের ডিরেক্টর এরশাদ ওয়ালিউর রহমান, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের। বিস্তারিত জানতে www.facebook.com/SamsungBangladesh/ যোগাযোগ করা যেতে পারে।
ইত্তেফাক/এএসএমইউ
