কিশোরগঞ্জের শোলাকিয়া উপজেলায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্য জহিরুল ইসলামের স্মরণে স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া বালাশ্বর গ্রামে পারিবারিক কবরস্থানে স্মৃতিফলক উন্মোচন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য তাজুল ইসলাম বাবলু, দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. হাদী ও বালিয়ানের চেয়ারম্যান আশরাফ আলী।
শোলাকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় জঙ্গি হামলায় পুলিশ সদস্য জহিরুল ইসলাম নিহত হন। জহিরুল ইসলাম উপজেলার দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া বালাশ্বর গ্রামের মুক্তিযোদ্ধা আ. মজিদের ছেলে। তিনি ২০১১ সালের ২৫ আগস্ট বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন।
ইত্তেফাক/এএসএমইউ/ িইউবি
