টেল প্লাস্টিকসের বিভিন্ন ধরনের গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে টেল প্লাস্টিকসের প্রায় দুই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন। আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, টেল প্লাস্টিকস এর চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, হেড অব মার্কেটিং এমএএম মুনীম, অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
