নবাবগঞ্জে দুইটি অবৈধ ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:১৪
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনের ধারে অবৈধভাবে গড়ে ওঠা ১২টি ইটভাটার মধ্যে দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদের ভ্রাম্যমাণ আদালত বন বিভাগ এবং পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে এআরএ এবং আরএআর নামের ওই দুইটি ইটভাটা গুঁড়িয়ে দেয়।  
 
এআরএ নামের ইটভাটাটি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোহেল রানার এবং আরএআর নামের ইটভাটাটির মালিক জনৈক রফিকুল ইসলাম। এছাড়াও অভিযানে সড়কের উপরে নির্মিত সোহেল রানার ইটভাটার একটি ইটের ঘরও গুড়িয়ে দেয়া হয়েছে।
 
বন বিভাগের নবাবগঞ্জ বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার তথ্যেল সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ