কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের অনিয়ম ও যথাযথ চিকিৎসাসেবা না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার রৌমারী প্রেসক্লাবের উদ্যেগে দুপুরের দিকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সামনে রৌমারী রাজীবপুর মহাসড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে রৌমারী উপজেলায় সকল সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খন্দকার ছামসুল আলম, আবু হানিফ মাস্টার, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বনিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, কবি মু আ রাজ্জাক, এমআর ফেরদৌস, আক্তারুজ্জামান, বাসদ নেতা মহির উদ্দিন ও রৌমারী প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক রাজু , সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমূখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্ত হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে রৌমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, অ্যাম্বুলেন্স সার্ভিস, ওষুধ, অক্সিজেন ও এক্স-রে মেশিন মেরামত করে রৌমারী উপজেলার সাড়ে ৩ লাখ মানুষের স্বাস্থ সেবা নিশ্চিত করতে হবে।
ইত্তেফাক/এএন
