নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ রয়েছে বলে মনে করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
মঙ্গলবার মতিঝিলে নতুন ভ্যাট আইন নিয়ে আয়োজিত এক কর্মশালায় এমসিসিসিআই’র সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির এ উদ্বেগের কথা জানিয়ে আইনটি স্বচ্ছতা ও স্থিতিশীলতার সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি বলেন, নতুন আইনে ভ্যাট অব্যাহতি ব্যবস্থা বাতিল করা, প্যাকেজ ভ্যাট ও সঙ্কুচিত ভিত্তিমূল্যের (ট্রাঙ্কেটেড রেট) ব্যবস্থা উঠিয়ে দেয়া অন্যতম চ্যালেঞ্জ। সেই সঙ্গে সবার উপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করাও একটি চ্যালেঞ্জ।
‘নতুন ভ্যাট আইন ও বিধি : বাস্তবায়নের পথনকশা’ শীর্ষক ওই কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যরিস্টার নিহাদ কবীর। অর্থনীতিবিদ ও পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। এ সময় বিভিন্ন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি, অর্থনীতিবিদ ও এনবিআরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
