গোবিন্দগঞ্জে প্রতিমা ভাঙচুর, গ্রেফতার ১

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২০:০৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার কামদিয়া ইউনিয়নের চিয়ার গাঁও গ্রামের সার্বজনীন দূর্গামন্দিরে মঙ্গলবার বিকালে এ ঘটনায় মজিদুল ইসলাম মজিদ (২৫) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। মজিদুল ইসলাম মজিদ ওই গ্রামে হাফিজার রহমানের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, সোমবার দিবাগত গভীর রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুবৃর্ত্তরা ওই মন্দিরের লক্ষ্মী ও সরস্বতী প্রতিমা ভাঙচুর করে। মঙ্গলবার সকালে আশেপাশের লোকজন মন্দিরে এসে ভাঙচুর হওয়া প্রতিমা দেখতে পায়।

তিনি আরো জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ওই মন্দির পরিদর্শন করে। পরে এ ব্যাপারে হৃদয় চন্দ্র বর্মণ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।  

ইত্তেফাক/এএন/ইউবি