প্রযুক্তি পণ্য উৎপাদনের কোম্পানি আসুসের সপ্তম প্রজন্মের মাদারবোর্ড বাংলাদেশের বাজারে আনল গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
নতুন ২০০ সিরিজের বোর্ডগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৮০০ টাকা থেকে ৩৭ হাজার টাকা।
মাদারবোর্ড মূলত কম্পিউটারের সবগুলো কম্পোনেন্টের মধ্যে সুষম সমন্বয় সাধন করে থাকে। তাই মাদারবোর্ডের ওপর কম্পিউটারের পারফরম্যান্স বহুলাংশে নির্ভর করে। এই নতুন ২০০ সিরিজের গেমিং মাদারবোর্ডগুলো ইন্টেলের সর্বাধুনিক সপ্তম প্রজন্মের ক্যাবিলেক প্রসেসর সাপোর্ট করে।
বাংলাদেশের আসুসের একমাত্র পরিবেশক গ্লোবালব্র্যান্ডের মুখপাত্র জানান, গ্লোবালব্র্যান্ডের যেকোনো শাখা অথবা নির্ধারিত ডিলার হাউজে নতুন মাদারবোর্ডগুলো পাওয়া যাবে। বাজারে আসা মাদারবোর্ডগুলোর ক্রেতাদের জন্য ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ান্টি দেওয়া হচ্ছে। আরো জানতে ভিজিট : https://globalbrand.com.bd।
