সড়ক দুর্ঘটনায় আহত সহকারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২১:৪১
সড়ক দুর্ঘটনায় আহত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান ফয়সাল (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
মঙ্গলবার রাতে ঢাকার মহাখালীস্থ মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লুৎফর রহমানের  ফয়সালের তাড়াইল উপজেলার তেউরিয়া গ্রামের বাসিন্দা।
 
উল্লেখ্য, মঙ্গলবার সকালে জেলা শহর থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাবার পথে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন। তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ