পিরোজপুরের মঠবাড়িয়ায় জুয়েল হাসান রাকিব নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত নয়টার দিকে স্থানীয় পৌরসভা ভবনের সামনে এঘটনা ঘটে।
রকিবকে আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি মঠবাড়িয়া সরকারী কলেজের অনার্স অর্থনীতি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী। রাকিব কলেজ শাখা ছাত্রলীগের উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক। তিনি শহরের কলেজ পাড়ার মো. বাদশা মিয়ার ছেলে।
মঠবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিজান ফরাজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় ৮/১০জনকে অভিযুক্ত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসএস
