মহেশপুরে সরকারি কাজে বাধা দেয়ায় কারাদণ্ড

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০২
 
ঝিনাইদহের মহেশপুরে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে একজনকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে এ আদেশ দেন।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দ্বারিয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আলামিন (৩৫) কাছে উপজেলা বিআরডিবি অফিসের কর্মীরা ঋণের টাকা আদায় করতে গেলে বাধা প্রদান করে এবং তাদের ওপর চড়াও হয়। এই ঘটনায় বিআরডিবি কর্মী নজরুল ইসলাম সহ ৩/৪ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে সকালে আলামিনকে আটক করে মোবাইলকোর্টে সাজা দেওয়া হয়।
 
জানা গেছে, পল্লী দারিদ্র বিমোচন প্রকল্প থেকে ২১ হাজার ৪শ ২৯ টাকা, পল্লী জিবীকায়ন প্রকল্প থেকে গ্রুপ লোন এক লাখ ৫৫ হাজার ৫শ ২০ টাকা, পল্লী উন্নয়ন বোর্ড থেকে গ্রুপ লোন এক লাখ টাকা ঋণ নিয়ে তা পরিশোধে অনিয়ম করছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান জানান, উক্ত আলামিনের বিরুদ্ধে সার্টিফিকেট মামলাও আছে।
 
ইত্তেফাক/এসএস