দুই শ বছরের ঐতিহ্য তাড়াশের দই মেলা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৯
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরস্বতী পূজা উপলক্ষে দই মেলা বসেছে।
 
বুধবার সকাল থেকে উপজেলার হেলিপ্যাড মোড়ে এ মেলা শুরু হয়েছে। সন্ধা পর্যন্ত মেলা চলবে। এ মেলাকে ঘিরে এলাকায় হিন্দু-মুসলিম সকলের মাঝে সাঁজ সাঁজ রব লক্ষ্য করা গেছে। মেলায় বগুড়া, শেরপুর, চান্দাইকোনা, গুরুদাসপুর, শ্রীপুর, মির্জাপুর এবং তাড়াশ এলাকার ব্যবসায়ীরা প্রায় ৩৫টি দইয়ের দোকান নিয়ে বসেছে।
 
সরেজমিনে দেখা গেছে, এ মেলায় দূরদূরান্তের সকল শ্রেণি পেশার মানুষ আনন্দ মুখর পরিবেশে সাধ্যমত দই কিনছে। দইয়ের সঙ্গে খই, চিড়া, মুড়ি, মুড়কি, বাতাসা ও কদমা  কিনতে দেখা  গেছে অনেককে।
 
দই ব্যবসায়ী রতন ঘোষ, কার্তিক ঘোষ, গোবিন্দ ঘোষ, অনিল ঘোষ ও সুকুমার ঘোষ জানান, এক সময় তাদের বাপ-দাদারা ঐতিহ্যবাহী তাড়াশের এ মেলায় আসতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর তারাও আসছেন। এ বারের মেলায় শুরু থেকেই ভাল বিক্রি হচ্ছে। তবে দাম একটু বেশি।
 
ক্রেতা সাধারণ জানায়, মেলায় দইয়ের দাম অন্য সময়ের চেয়ে একটু বেশি।
 
ইত্তেফাক/এএসএমইউ