প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন টিন এইজ মিডফিল্ডার ইয়ানজেল হেরিরা। তার বর্তমান ক্লাব অ্যাটলেটিকো ভেনিজুয়েলা এ খবর প্রকাশ করেছে।
সিটি অবশ্য এখনো দল বদলের নির্ধারিত তারিখ নিশ্চিত করেনি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেনিজুয়েলা জানিয়েছে যে মঙ্গলবার এই চুক্তিটি সম্পন্ন হয়েছে।
গত অক্টোবর মাসে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে ভেনিজুয়েলার জাতীয় দলে অভিষেক ঘটেছে ১৯ বছর বয়সী এই ফুটবলারের।
ইত্তেফাক/এমএইচ
