জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রকাশিত চলতি বছরের পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকতামুক্ত করনের দাবিতে ময়মনসিংহের গফরগাঁও থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে সুর্যসারথি খেলাঘর আসর নামে শিশু-কিশোরদের একটি সংগঠন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডুর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সূর্যসারথি খেলাঘর আসরের আহবায়ক আব্দুছ ছালাম সবুজ, মুক্তপায়রা খেলাঘর আসরের সভাপতি আতাউর রহমান মিন্টু, সূর্যসারথি খেলাঘর আসরের উপদেষ্টা আজিম উদ্দিন মাষ্টার,মানছুর আহম্মেদ, শফিউল আলম মারুফ, রেজাউল করিম নীরব প্রমূখ।
স্মারকলিপিতে পাঠ্যপুস্তক থেকে সাম্প্রদায়িক, ধর্মীয় ও অন্যান্য বৈষম্যমূলক বিষয় বাদ দেওয়া, বাদ পড়া প্রগতিশীল লেখকদের লেখা পুনরায় অর্ন্তভুক্ত করা এবং পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ষড়যন্ত্র বিস্তারকারীদের শাস্তির দাবি জানানো হয়।
ইত্তেফাক/এএন
