বাঙ্গালি জাতির মায়ের ভাষা বাংলা। এই ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে প্রাণ দিতে হয়েছিলো এ দেশের সূর্য সন্তানদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের করেন এ দেশের দামাল ছেলেরা। পাক-বাহিনীর গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, জব্বার।
এরই ধারাবাহিকতায় '২১ ফেব্রুয়ারী' অান্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় বিশ্বব্যাপী। ভাষার মাসে বাংলাভাষার মর্যাদা ও গুরুত্ব স্মরন করিয়ে দিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উদীচী সংসদ বুধবার সকাল ১১টায় "বর্ণ মিছিল এবং ভাষা অভিযাত্রা" নামে একটি র্যালি বের করে। এতে অংশগ্রহন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক ওমর ফারুক এবং ইংরেজি বিভাগের প্রধান আসিফ অাল মতিন।
র্য্যালিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বর্তস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পার্কের মোড় ঘুরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে আসিফ অাল মতিন বলেন-"বর্তমানে আমাদের ভাষার ওপর বিভিন্ন ভাষার আগ্রাসন চলছে, বিশেষ করে ইংরেজি এবং হিন্দি ভাষা অত্যধিক হারে বাংলা ভাষায় স্থান করে নিচ্ছে। ভাষাকে সমৃদ্ধ এবং উন্নত করতে ভাষা চর্চার ওপর গুরুত্ব আরোপ করা উচিত বলেও তিনি মনে করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উদীচী সংসদের সভাপতি ওয়াদুদ সাদমান।
ইত্তেফাক/এএন
