স্যামসাং মোবাইল বাংলাদেশ তাদের গ্রাহকের জন্য স্মার্টফোন গ্যালাক্সি জে২ সিরিজে নিয়ে এসেছে আকর্ষণীয় কিছু অফার।
এই অফারে গ্রাহকরা গ্যালাক্সি জে২, গ্যালাক্সি জে২ (২০১৬) এবং গ্যালাক্সি জে২ প্রাইম স্মার্টফোনগুলো কিনে পাবেন একটি টি-শার্ট, পানির বোতল এবং স্টাইলিশ ফোন ব্যাক কভার।
এছাড়াও এই অফারে রবি এবং এয়ারটেল গ্রাহকরা গ্যালাক্সি জে২, গ্যালাক্সি জে২ (২০১৬) এবং গ্যালাক্সি জে২ প্রাইম স্মার্টফোন কিনে পাবেন প্রতি মাসে ২৫০ মিনিট টক টাইম এবং ২ গিগাবাইট ইন্টারনেট ডাটা। গ্রাহকরা এই অফারগুলো প্রতি মাসে ১৫ দিন মেয়াদে তিন মাস পর্যন্ত উপভোগ করতে পারবেন।
বাংলাদেশে গ্যালাক্সি জে২ সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় স্যামসাং বাংলাদেশের বাজারে গ্যালাক্সি জে২ প্রাইম নিয়ে এসেছে। আকর্ষণীয় ডিজাইনের গ্যালাক্সি জে২ প্রাইম স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে, ক্যাট ৪ এলটিই সাপোর্ট, ১.৫ গিগাবাইট র্যা ম, ৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি এবং ২৫৬ গিগাবাইট বাড়তি মেমোরি ব্যবহারের সুবিধা। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। উজ্জ্বল ছবির জন্য এতে রয়েছে এফ/২.২ অ্যাপারচার সম্পন্ন ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে ২,৬০০ এমএএইচ ব্যাটারি, সুবিধাজনক স্মার্ট সুইচ এবং এটেন্টিভ ইজি মোডসহ আকর্ষণীয় সব ফিচার।
গ্যালাক্সি জে২ স্মার্টফোনের মূল্য ৮,৯৯০ টাকা, গ্যালাক্সি জে২ (২০১৬) এর মূল্য ১২,৯৯০ টাকা এবং গ্যালাক্সি জে২ প্রাইম স্মার্টফোনের মূল্য ১১,৪৯০ টাকা।
গ্রাহকরা স্টক থাকা পর্যন্ত দেশব্যাপী স্যামসাং অনুমোদিত স্টোরসমূহ থেকে জে সিরিজের স্মার্টফোনগুলো কিনে এই আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।
বিস্তারিত পাওয়া যাবে, ০৮০০০-৩০০৩০০ (টোল ফ্রি) নম্বরে। অথবা স্যামসাং অনুমোদিত নিকটতম স্টোরসমূহে। অথবা স্যামসাং এর ফেসবুক পেজ- www.facebook.com/samsungmobilebangladesh এ।
ইত্তেফাক/এএন
