মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহাদত হেসেন (৬০) নাম এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। নিহতের বাড়ি মানিকগঞ্জে।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা মার্কেটের নৈশ প্রহরী শাহাদত হোসেন মার্কেটের সামনের রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
ট্রাক ও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এসএস
