দীর্ঘ ১৩ মাস পর উপজেলা ভাইস চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন মল্লিক ১ ফেব্রুয়ারি এ তফসিল ঘোষণা করে গণ-বিজ্ঞপ্তি জারি করেন। তফসিল মোতাবেক ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১০ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ ৬ মার্চ।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছাবুল আকতারের মৃত্যুতে এ পদটি শূন্য হয়। তিনি ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে মৃত্যুবরণ করেন।
ইত্তেফাক/এসএস
