শিবপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫২
 
নরসিংদীর শিবপুর উপজেলার মনুরটেক ব্রিজের নিচ থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অজ্ঞাত এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
জানা যায়, এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে শিবপুর মডেল থানা পুলিশ।
 
পুলিশ অজ্ঞাত ওই নারীর লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  তার পরনে প্রিন্টের জামা, ওড়না এবং হলুদ রংয়ের পেটিকোট ছিল বলে জানায় পুলিশ।
 
এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/এসএস