হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৫
চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা ৩০মিনিটের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব মেখল খলিল চৌধুরী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১-৩০ মিনিটের দিকে টিনসেড নির্মিত বসতঘরে আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা পাশ্ববর্তী কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে পরে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে শাহ আলাম, হারুন, ইসহাক, আবসার, ইলিয়াস ও নুরুল হকের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তাত্ক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান জানা না গেলেও ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
 

ইত্তেফাক/এএম।