সোানামসজিদ স্থল বন্দরের গোডাউন থেকে কোটি টাকার মাল গায়েব

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪১
দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্টের  ৫ নং গোডাউন থেকে কোটি টাকা মুল্যের ৪ শ ৮০ কার্টুন কসমেটিকস গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 
 
এ ব্যাপারে রাজশাহী বিভাগের কাস্টম ও ভ্যাট এক্সাসাইজ  অধিদপ্তরের  যুগ্ম কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে গোডাউন সিলগালা  করেছেন।
 
এ ব্যাপারে একটি মামলাও হয়েছে। সহকারী কমিশনার  সোলাইমান হোসেন জানান আমি কয়েকদিন আগে যোগদান করেছি। এখনো দায়িত্ব বুঝিয়ে পাইনি। তাই কোন মন্তব্য কততে পারছি না।  
 
এ ব্যাপারে রাজশাহী বিভাগের কাস্টমস ও ভ্যাট এক্সাসাইজের কমিশনার মোয়াজ্জেম হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য  ০১৭১৬৭৫০০৫৬ নম্বর মুঠোফোনে বারবার  চেষ্টা করলেও মুঠোফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। 
 
ইত্তেফাক/এএন