দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্টের ৫ নং গোডাউন থেকে কোটি টাকা মুল্যের ৪ শ ৮০ কার্টুন কসমেটিকস গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে রাজশাহী বিভাগের কাস্টম ও ভ্যাট এক্সাসাইজ অধিদপ্তরের যুগ্ম কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে গোডাউন সিলগালা করেছেন।
এ ব্যাপারে একটি মামলাও হয়েছে। সহকারী কমিশনার সোলাইমান হোসেন জানান আমি কয়েকদিন আগে যোগদান করেছি। এখনো দায়িত্ব বুঝিয়ে পাইনি। তাই কোন মন্তব্য কততে পারছি না।
এ ব্যাপারে রাজশাহী বিভাগের কাস্টমস ও ভ্যাট এক্সাসাইজের কমিশনার মোয়াজ্জেম হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য ০১৭১৬৭৫০০৫৬ নম্বর মুঠোফোনে বারবার চেষ্টা করলেও মুঠোফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/এএন
