কুড়িগ্রামের ফুলবাড়ীতে পূর্ব চন্দ্রখানা হাইস্কুল থেকে অদম্য ইচ্ছাশক্তির কারণে প্রতিবন্ধীতা কোনো বাঁধা হয়ে দাড়াতে পারেনি তানিয়ার কাছে। সে স্বপ্নকে জয় করার জন্য কব্জি দিয়ে লিখে এসসসি পরীক্ষা দিচ্ছে। তার রেজি: নং-১৪১৭৬৯৯৮৮৫, রোল নং-৪৯২৪৫৪ সেশন-২০১৫/১৬।
গতকাল বৃহস্পতিবার এস এস সি পরীক্ষার প্রথম দিনে বালিকা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র ২ নম্বর কক্ষে অন্যদের মতো পরীক্ষায় খাতায় লিখছে।
জন্ম থেকে তানিয়ার দুই হাতে আঙ্গুল নেই। তানিয়া খাতুন সদর ইউনিয়নের নাগদাহ গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে। মা মর্জিনা বেগম গৃহিণী। তারা খুব কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন তানিয়াকে। বসতভিটায় ৫ শতাংশ জমি ছাড়া আর কিছু নেই তাদের। কোনোরকমে সংসার চলে।
কেন্দ্রসচিব ও বালিকা বিদ্যালয়ের প্রাধান শিক্ষক কানাই চন্দ্র সেন বলেন, ‘তানিয়াকে সরকারি ঘোষণা অনুযায়ী পরীক্ষায় নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এএন
