বিজ্ঞানের অপব্যবহার নয়, বিজ্ঞানকে কাজে লাগিয়ে অগ্রগতির বাংলাদেশ গড়ার আহবান জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শনিবার সকাল ১১টায় নাটোরের সিংড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালের সেবার মান আরো উন্নত করে জনসাধারণের কাছে পৌঁছানোর দিকনির্দেশনা দেন।
আরও পড়ুনঃ ১৫ রোহিঙ্গার পেটে করে আসলো ৪৩ হাজার ইয়াবা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ।
ইত্তেফাক/নূহু

