সুন্দরগঞ্জে পূনর্বাসন না হওয়ায় ১০ পরিবারের মানবেতর জীবন যাপন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৮
উপজেলায় জেলা পরিষদের সরকারি জায়গা (ডাকবাংলো চত্বর) থেকে আদিবাসী ১০ পরিবারকে উচ্ছেদের পর পূনর্বাসন না করায় তারা মানবেতর জীবন যাপন করছে।
 
জানা গেছে, ব্রিটিশ শাসন আমল থেকে সুন্দরগঞ্জে ডাকবাংলোর পরিত্যাক্ত জায়গায় আদিবাসী জনগোষ্ঠীর ১০ পরিবার সন্তান-সন্ততি নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। গত জুলাই মাসে জেলা পরিষদের পক্ষ থেকে ডাকবাংলোটি সংস্কার ও পরিত্যাক্ত জায়গায় বাউন্ডারি দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নিলে ওই সকল পরিবারকে পূনর্বাসনের আশ্বাস দিয়ে উচ্ছেদ করা হয়। 
 
৬ মাস পূর্বে তাদের উচ্ছেদ করা হলেও অদ্যাবদী পূর্নবাসনের ব্যবস্থা না করায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। 
 
এ নিয়ে গত ২৪ নভেম্বর শ্রী সুখলাল রায় জেলা পরিষদ বরাবর আবেদন করলেও আজও সুফল পাননি।
 
এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান-আতাউর রহমান আতার সঙ্গে মোবাইল-ফোনে যোগযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/এএন