বাগেরহাট সদর উপজেলার সাহেবাহার-কপরপুরা সড়কের আশাবুনিয়া খালের ব্রিজটি ভেঙ্গে পড়েছে।
বুধবার সকালে ব্রিজটির একাংশ ভেঙ্গে খালে পড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। তবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় চরম দূর্ভোগে পড়েছে কয়েকটি গ্রামের মানুষ।
ব্রিজটি ভাঙ্গে যাওয়ায় স্কুল, কলেজ ও মাদ্রসাগামী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। অনেকে জীবনের ঝুকিঁ নিয়ে পার হওয়ার চেষ্টা করছেন।
বাগেরহাট সদর উপজেলার আশাবুনিয়া খালের দু’ প্রান্তে বারুইপাড়া, কার্তিকদিয়া, সাহেবাহার, উজুলপুরসহ ৬টি গ্রাম ও পাশ্ববর্তী চিতলমারী উপজেলার কয়েক হাজার পথচারী পড়েছেন চরম দূর্ভোগে। তারা দ্রুত ব্রিজটি সংস্কার করার দাবী জানান।
আড়পাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আল আউয়াল মনি জানান, ওই এলাকা দিয়ে তাদের শিক্ষার্থীরা মাদ্রাসায় আসতে পারছে না।
বারুইপাড়া ইউপি চেয়ারম্যান মোড়ল সরোয়ার হোসেন জানান, ব্রিজ ভাঙ্গার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
ইত্তেফাক/এএন
