গাজীপুর মহানগরীর পুবাইলের চামুড্ডা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত হোসনে আরা (১৮) নরসিংদী জেলার মোনহরদী থানার দরিদ্র মফিজ উদ্দিনের মেয়ে। দরিদ্র মফিজ উদ্দিন পেশায় রিকশাচালক। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে ওই গৃহবধূর স্বামী গার্মেস্টস শ্রমিক মোস্তাকিন রহমানকে (২০) আটক করেছে। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ধোপাকল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মোস্তাকিন স্ত্রীকে নিয়ে চামুডডা এলাকার জহির মিয়ার ভাড়া বাড়িতে ভাড়া থেকে গার্মেন্টসে চাকুরি করতো। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ির লোকজনকে জানায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে জানায়।
নিহতের বাবা মফিজ উদ্দিন জানান, তার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। তিনি সন্তান হত্যার বিচার দাবি করেন।
ইত্তেফাক/এএম।
