বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় ভুয়া চিকিৎসক দিয়ে রোগী দেখানো এবং আইনবহির্ভূতভাবে ফাতেমা জেনারেল হসপিটাল নামের ক্লিনিক পরিচালনার দায়ে ক্লিনিক মালিক ও ভুয়া চিকিৎসককে সাড়ে ৪ লাখ টাকার জরিমানা করা হয়েছে। অনাদায়ে ক্লিনিক মালিককে ৬ মাস এবং ভুয়া চিকিৎসক ওমর ফারুককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব উর রহমান আশিক পরিচালিত ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব উর রহমান আশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যদের সহযোগিতায় ফাতেমা জেনারেল হসপিটাল নামের ক্লিনিকে অভিযান চালিয়ে আইনবহির্ভূতভাবে ক্লিনিক পরিচালনা এবং খোলা পরিবেশে এক্সরে করার দায়ে ক্লিনিক মালিক মোহাম্মদ বাবুকে ৩ লাখ টাকা অনাদায়ে ৬ মাসের জেল এবং চিকিৎসক সেজে রোগী দেখার অভিযোগে ভুয়া চিকিৎসক ওমর ফারুককে দেড় লাখ টাকা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়েছে।
ইত্তেফাক/এমআই
