ছাতকে ১০কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০০
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ছাতকের বাগারাই এলাকা থেকে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ৩ গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
 
বুধবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাগারাই গ্রাম থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলো,  জাউয়াবাজার ইউনিয়নের বাগারাই গ্রামের মৃত হরমুজ আলীর পূত্র সামছুল ইসলাম ও একই গ্রামের মৃত তাহির আলীর দু’ পূত্র আফতাব আলী ও আলতাব আলী।
 
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সোয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।সামছুল ইসলামের বাড়ি থেকে বস্তাভর্তি ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
পরিদর্শক সোয়েব আহমদ চৌধুরী বাদী হয়ে এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।
 

ইত্তেফাক/এএন