সখীপুর পৌরসভার শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৫
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম তফসিল ঘোষণা করেন। 
 
গত ২২ অক্টোবর কাউন্সিলর মো. ওয়াজেদ আলী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করায় ওই  আসনটি শূন্য হয়। আগামী ৬ মার্চ ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ এবং ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 
 
ইত্তেফাক/এএন