দাগনভূঞায় ১ মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার দুপুর ২ ঘটিকায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঞা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ার কবির ফরহাদ (৪০)। উপজেলার দেবরামপুর গ্রামের চাপ্রাশী বাড়ির মৃত আহছানউল্যা মোস্তফার পুত্র।
দাগনভূঞা থানার পুলিশ বুধবার রাতে ৫ পুরিয়া গাঁজাসহ আট করে। পুলিশ পরদিন বৃহষ্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসালে বিচারক এ রায় প্রদান করেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন জানান, উক্ত মাদক ব্যবসায়ী বহু বছর ধরে মাদক ব্যবসায় জড়িত তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।
ইত্তেফাক/এএন
