পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার বিকেলে জাতীয় ছাত্রসমাজ জেপির ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে উপজেলা ছাত্র সমাজের উদ্যোগে জাতীয়পার্টি জেপির উপজেলা প্রধান কার্যালয় সম্মুখ সড়কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দিবসটি পালন করা হয়। পরে এক আনন্দ র্যালী ভাণ্ডারিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। ছাত্রসমাজের উপজেলা আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান চৌধুরী, মো. ইউসুফ আলী আকন, ভিটাবাড়িয়া সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক মো. মোস্তফা সিকদার, মো. বাহাদুর সরদার, ছাত্রসমাজের উপজেলা সদস্য সচিব মো. সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার ও যুগ্ন আহবায়ক আফজাল সরদার প্রমূখ। সভায় বক্তারা জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করার জন্য ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন, জেপি নেতা মো. শফিকুল কবির খোকন সিকদার, যুবসংহতির উপজেলা আহবায়ক মো. শহিদুজ্জামান রাজু, সদস্য সচিব মো. মনির সরদার, ভাণ্ডারিয়া পৌর সহায়তা কমিটির সদস্য মো. জালাল উদ্দিন সিকদার, জাতীয়ছাত্র সমাজ ভাণ্ডারিয়া সরকারি কলেজ শাখার সভাপতি মো. অন্তুু সরদারসহ জেপি,যুবসংহতি ও ছাত্রসমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এএন
